- 17 Jan 2026
- BAF SEMC
এভিএম খাদেমুল বাশার দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল সংক্রান্ত বিজ্ঞপ্তি
এভিএম খাদেমুল বাশার দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান-২০২৬
প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খাদেমুল বাশার, বি ইউ, টি বি টি ১৯৩৫ সালের ১লা সেপ্টেম্বর বগুড়াতে জন্মগ্রহণ করেন। তাঁর আসল বাড়ি রাজশাহী জেলায়। তিনি ১৯৫৩ সালে পাকিস্তান বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৫৬ সালে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে বাংলাদেশ বিমান বাহিনী গঠনে তাঁর বিশেষ অবদান ছিল এবং স্বাধীনতা উত্তরকালে বিমান বাহিনী পুনর্গঠনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরোচিত অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন। ১৯৭৬ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা ঘাঁটির ফ্লাইং ইন্সট্রাক্টর্স স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নিজে একটি বিমান নিয়ে উড্ডয়নকালে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে তাঁর নামানুসারে বিমান বাহিনীর ঢাকা ঘাঁটির নামকরণ হয় “বাশার ঘাঁটি”।
দিবসটি উপলক্ষ্যে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ কাফরুল ঢাকায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকদ্বয়, অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।







